গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৬ জন। খবর বাসস।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কারো শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি।
এ সময় ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য শতাংশ।