চট্টগ্রাম ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনী

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে। নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে সিইপিজেডের ৫ নম্বর রোডে অবস্থিত ওই পোশাক কারখানায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তাদের সঙ্গে আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।’ আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানিয়েছে, বর্তমানে ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে রয়েছে-- আগ্রাবাদ, নন্দনকানন, কালারঘাট, বন্দর, সিইপিজেড ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

আরও