মেয়রের বিরুদ্ধে মামলা

ভিজিএফের চাল গ্রহীতাদের মারধরের অভিযোগে নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ভিজিএফের চাল গ্রহীতাদের মারধরের অভিযোগে নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্যাতনে আহত মিঠুন আলীর মা মর্জিনা বেগম নলডাঙ্গা থানায় মামলাটি করেন। 

পুলিশ সুপার সাইফুর রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই নলডাঙ্গা পৌরসভায় ৪ ও ৫ নং ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। দুপুর ১টার দিকে মেয়র মনিরুজ্জামান মনির পৌরসভায় গিয়ে কয়েকজন সুবিধাভোগীকে মারপিট করে বের করে দেন। এর প্রতিবাদ করায় মেয়রের লোকজন মারধরে করে আরো কয়েকজনকে আহত করেন। 

আরও