দুদকে নতুন সচিব হিসেবে যোগ দিলেন মোহাম্মদ খালেদ রহীম

গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে পদায়ন করা হয়। পরে আজ রোববার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দুদকে সচিব হিসেবে যোগ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে পদায়ন করা হয়। পরে আজ রোববার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দুদকে সচিব হিসেবে যোগ দেন।

চাকরিজীবনের শুরুতে মোহাম্মদ খালেদ রহীম নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে কাজ করেন। এছাড়া তিনি জীবন বীমা করপোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ মন্ত্রিপরিষদ বিভাগেও দায়িত্ব পালন করেন।

আরও