খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো জটিল: ডা. জাহিদ

আগের মতই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। এখন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। কাজেই স্বাভাবিকভাবে ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না। উনার অবস্থা জটিল এবং অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ‘জটিল’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আগের মতই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। এ কারণে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। এখন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। কাজেই স্বাভাবিকভাবে ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না। উনার অবস্থা জটিল এবং অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন।

চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি যদি সংকটটা উতরে যেতে পারেন তাহলে ভালো কিছুর প্রত্যাশার কথা তুলে ধরেন মেডিকেল বোর্ড ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মেডিকেল বোর্ডের সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

আরও