রংপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে নেশাজাতীয় অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল সকালে উপজেলার বালারহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৬০) ও একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বালারহাট ইউনিয়নের বালারহাট বাজারে তারা অ্যালকোহল সেবন করেন। পরে নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। রাতেই হুজুর আলী মারা যান। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় ছাত্তার মিয়া ও সাজু মিয়ার মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও