রুপালী ব্যাংকে ঘরে বসে দেয়া যাবে স্কুলের বেতন

ব্যাংকে না গিয়ে অ্যাপের মাধ্যমে দেয়া যাবে স্কুলের বেতন। এমন সব সুযোগ সুবিধা নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে রূপালী ব্যাংক আবুতোরাব বাজার শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার আবুতোরাব হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলায় নতুন ভবনের উদ্বোধন করেন রূপালী ব্যাংক পিএলসি'র চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এস. এম. দিদারুল ইসলাম।

আবুতোরাব শাখা ব্যবস্থাপক মো. ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার এরশাদ হোসেন চৌধুরী (জোনাল অফিস চট্টগ্রাম পূর্ব), রূপক কুমার রক্ষিত (বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম), মো. জামাল আবু নাসের (বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম), উপ মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার শেখ কামাল উদ্দিন আহমেদ (জোনাল অফিস চট্টগ্রাম পশ্চিম) এবং উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার গোলাম মোহাম্মদ মহিউদ্দীন দস্তগীর (জোনাল অফিস চট্টগ্রাম উত্তর), আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার। এসময় ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক, স্থানীয় বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংক আবুতোরাব বাজার শাখা সূত্রে জানা গেছে, আগে ব্যাংকটি শাখা ছিল একটি জরাজীর্ণ ভবনে। সব ধরণের সুবিধা দিতে হিমশিম পোহাতে হতো। তাই গ্রাহক সেবা আধুনিকায়ন করতে বর্তমানে প্রায় ২ হাজার ১০০ বর্গ ফুটের একটি ভবনে স্থানান্তর করা হয়েছে। এতে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা ব্যাংকে না এসে অ্যাপের মাধ্যমে বেতন প্রদান করতে পারবে। এছাড়া আধুনিক সব সুযোগ সুবিধা দেয়া হবে শাখাটিতে। ভবিষ্যতে একটি এটিএম বুথ খোলার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন শাখা ভবনের আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি ও সেবার মান গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্য ও আস্থা নিশ্চিত করবে। অনুষ্ঠানের শেষে আগত সব অতিথি ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ।

এ বিষয়ে রূপালী ব্যাংক পিএলসি আবুতোরাব শাখা ব্যবস্থাপক মো. ইসমাইল বলেন, রূপালী ব্যাংক দেশের একমাত্র সরকারি ব্যাংক যাদের মোবাইল ব্যাংকিংয়ের লাইসেন্স রয়েছে। এছাড়া অ্যাপসের মাধ্যমে খুব সহজে স্কুলের বেতন ঘরে বসে দেয়া যায় রূপালী ব্যাংকে।

আরও