বিএনপির গণঅবস্থানের সময়সূচিতে পরিবর্তন

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে দলটি। আজ সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, বিভাগীয় সদরগুলোতে ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ২টার পরিবর্তে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত পালিত হবে তাদের গণঅবস্থান।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে দলটি। আজ সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, বিভাগীয় সদরগুলোতে ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টার পরিবর্তে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পালিত হবে  গণঅবস্থান।

বিএনপি জানিয়েছে, বিভাগীয় পর্যায়ের গণঅবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির শীর্ষ নেতারা।

বিবৃতিতে বলা হয়, ‘সরকার চরম ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে। আলোচনা সভা, লিফলেট বিতরণের মতো কর্মসূচিতেও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে এসব কর্মসূচিতে বাধা দিয়ে বিরোধী দলের রাজনীতি নিয়ন্ত্রণের অপচেষ্টা করছে।’

বাধা দিয়ে বিএনপিকে কর্মসূচি থেকে বিচ্যুত করা যাবে না উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, ‘১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দেশ-বিদেশে ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়ায় সরকার এখন বেসামাল। গণদাবি মেনে না নিলে ছাত্রলীগের মঞ্চের মতো সরকারের মসনদও যেকোনো মুহূর্তে ধসে পড়বে।’

আরও