দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের হাইকমিশনার

অনুষ্ঠানে বাংলাদেশসহ মোট ১৪টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার তাদের পরিচয়পত্র পেশ করেন। এ সময় হাইকমিশনার শফী বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক উন্নয়ন নিয়ে বক্তব্য দেন।

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী দেশটির রাষ্ট্রপতি মাতামেলা সিরিল রামাফোসার কাছে পরিচয়পত্র পেশ করেছেন। সম্প্রতি প্রিটোরিয়ায় রাষ্ট্রপতির অতিথি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পরিচয়পত্র পেশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশসহ মোট ১৪টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার তাদের পরিচয়পত্র পেশ করেন। এ সময় হাইকমিশনার শফী বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক উন্নয়ন নিয়ে বক্তব্য দেন।

শাহ আহমেদ শফী বলেন, ৩০ বছর আগে বর্ণবাদ থেকে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা অর্জনে বাংলাদেশ আনন্দ প্রকাশ করেছিল। তিনি ১৯৯৫ সালে নেলসন ম্যান্ডেলার বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করেন।

হাইকমিশনার শফী দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর কথাও বলেন। দক্ষিণ আফ্রিকার উন্নয়নের প্রশংসা করে তিনি ফিলিস্তিনের পাশে থাকার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

তিনি দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশে হাইকমিশন চালুর অনুরোধ করেন। এছাড়াও ২০২৬ সালের প্রথম ভাগে রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

আরও