ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হোসেন (৫) ও তার মামাতো ভাই পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)। সকালে লামিম তার মামাতো ভাই আপনকে নিয়ে গ্রামের খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়।