ঝালকাঠির রাজাপুরে ৫০০ টাকা বাজি ধরে পানিতে ১০০ বার ডুব দিয়ে মো. বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গামছা পরে খালে নেমে বাবুল মোল্লা নির্ধারিত ১০০ বার পানিতে ডুব দিয়ে উঠে আসেন। তবে এর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ির মো. আনছার মোল্লার ছেলে।