বিপুল পরিমাণ টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

পুলিশ সুপার আরো বলেন, ‘আমরা সবার সামনে ব্যাগ খুলব। তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম।

সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির। ছবি- সংগৃহীত

তিনি বলেন, আটক ব্যক্তি বলেছেন যে তার কাছে থাকা অর্থের পরিমাণ ৫০ লাখ টাকার বেশি। পুলিশ এখনো গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে।

তিনি বলেন, ‘বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ রয়েছে।’

পুলিশ সুপার আরো বলেন, ‘আমরা সবার সামনে ব্যাগ খুলব। তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’

আরও