দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ২৯১ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে চার দফা কমানোর পর গতকাল বাড়ে স্বর্ণের দাম। এর পর ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ বাড়ল ১ হাজার ৬৩৩ টাকা। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

গতকাল বাড়ানোর পর ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।

বাজুস জানিয়েছে, পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ২৯১ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১২৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, গত বছর স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রৌপ্যের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা রয়েছে ২ হাজার ৩৯১ টাকা।

আরও