টাঙ্গাইলে রাইস মিলের ছাদ ভেঙে তিন শ্রমিকের মৃত্যু

গোপালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, হাসপাতালে নেয়ার আগেই দুজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

টাঙ্গাইলে গোপালপুরে একটি রাইস মিলে চাল প্রক্রিয়াকরণের সময় সাইলোর ছাদ ভেঙে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকায় একতা রাইস মিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার পাচগাছি ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম। 

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গোপালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, হাসপাতালে নেয়ার আগেই দুজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, একতা রাইস মিলের প্রায় ১ হাজার মন ওজনের ছাদ শ্রমিকদের ওপর ভেঙে পড়েছে। এতে তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়া গিয়েছে। আর কোনো মরদেহ আছে কিনা তা এখনো জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। 

আরও