জয়পুরহাটে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে ২০ ও উচ্চ মাধ্যমিকে ২০ জন সেরা শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।