১১ ঘণ্টা পর চালু থ্রিজি ও ফোরজি সেবা

বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, কারিগরি ত্রুটির কারণে এ পরিষেবা ব্যাহত হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি।

সারা দেশে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর থ্রিজি ও ফোরজি ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার পর থেকে এ পরিষেবা চালু হয়। রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা সংযোগ চালুর কথা জানিয়েছেন।

এর আগে আজ ভোর থেকে হঠাৎ করে দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, কারিগরি ত্রুটির কারণে এ পরিষেবা ব্যাহত হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকেও কারিগরি ত্রুটির কথা জানানো হয়।

থ্রিজি ও ফোরজি পরিষেবা বন্ধ থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ। অনিবার্য কারণবশত ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধের কথা জানান, প্রতিষ্ঠানটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান।

আরও