বান্দরবানে অগ্নিকাণ্ড

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে।

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। শনিবার মাঝরাতে ইউনিয়নের বলিবাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, ২০ কিলোমিটার দূরের থানচি ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। থানচি ফায়ার স্টেশনের লিডার পেয়ার মোহাম্মদ জানান, একটি খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে আরো বড় ক্ষতির আশঙ্কা ছিল।

আরও