অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়টি দোকান পুড়ে গেছে। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়টি দোকান পুড়ে গেছে। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি লেপ-তোষকের দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।


আরও