বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৬ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি লোগোযুক্ত মানহীন চালের বস্তাগুলো জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ির নিচ থেকে এসব চাল উদ্ধার করা হয়। হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া নেয়া একটি গোডাউনে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি এসব চাল মজুদ করেছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।