চৌদ্দগ্রামে শিবিরের সভাপতি শাহাব উদ্দিন হত্যায় ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার (২২ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন শাহাব উদ্দিন পাটোয়ারীর বাবা জয়নাল আবেদীন পাটোয়ারী।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশের ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন শাহাব উদ্দিন পাটোয়ারীর বাবা জয়নাল আবেদীন পাটোয়ারী। মামলার আসামিরা হলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী, তৎকালীন ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মাহফুজ, তৎকালীন উপ-পরিদর্শক নুরুজ্জামান হাওলাদার, মো. ইব্রাহিম, তৎকালীন ডিবির উপ-পরিদর্শক শাহ কামাল, মো. শহীদ, তৎকালীন চৌদ্দগ্রাম থানার কনস্টেবল মু. নুর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন এসএএফ শাখার স্টাফ শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন, তৎকালীন চৌদ্দগ্রাম থানার আনছার মুরাদ হোসেন।

মামলার আইনজীবি অ্যাডভোকেট শাহজাহান জানান, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকালে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের নির্দেশনায় মায়ের সামনে থেকে চৌদ্দগ্রাম থানা পুলিশ শাহাব উদ্দিনকে তুলে নিয়ে যায়। পরদিন ৬ ফেব্রুয়ারি ক্রসফায়ারের নামে তাকে ঠাণ্ডা মাথায় খুন করে মামলার আসামিরা। ওই সময় পরিবেশ পরিস্থিতির কারণে ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করেনি।

আরও