সুন্দরবনে বিষ দিয়ে ধরা চিংড়ির শুটকি জব্দ

সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা তিন বস্তা চিংড়ির শুটকি জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালি খাল থেকে এসব শুটকি জব্দ করেন বনরক্ষীরা।

সুন্দরবনে বিষ প্রয়োগে শিকার করা তিন বস্তা চিংড়ির শুটকি জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালি খাল থেকে এসব শুটকি জব্দ করেন বনরক্ষীরা।

এ সময় আটক করা হয় চারটি টোনাজাল ও তিনটি নৌকা। তবে বিষ দিয়ে চিংড়ি শিকারের সঙ্গে জড়িত কাউকে ধরতে পারেনি বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান বলেন, বনরক্ষীদের উপস্থিত টের পেয়ে অসাধু জেলেরা নৌকা, জাল ও শুটকি ফেলে পালিয়ে যায়। তবে নৌকা থেকে তিন বস্তা শুটকি মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত শুটকি ও জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে বন আইনে একটি মামলা করা হয়েছে।

আরও