বান্দরবানে তীব্র তাপপ্রবাহে ১৮ শিক্ষার্থীর হিট স্ট্রোক

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড খরতাপে অতিষ্ঠ জনজীবন।

চিকিৎসকদের মতে, এ সময়ে বয়স্ক ও শিশু-কিশোরদের হিট স্ট্রোক হওয়ার ঝুঁকিও রয়েছে। গতকাল বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে দেড় ঘণ্টার মধ্যে ১৮ শিক্ষার্থী হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। ইউনিয়নের ডলুছড়ি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবারও এ উচ্চবিদ্যালয়ে তিনজন শিক্ষার্থীর হিট স্ট্রোক হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়া।

বিদ্যালয়ের অবকাঠামোসহ সার্বিক বিষয় জানতে চাইলে বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘ঢাকার সঙ্গে যোগাযোগ করে নির্দেশনা চাওয়া হয়েছে।’ তিনি জানান, বিদ্যালয় বন্ধ না রেখে বিকল্প হিসেবে সকালে (মর্নিং শিফট) পাঠদানের বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও