দেশে গত ২৪ ঘণ্টায় কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। একই সময়ে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো কভিড-১৯ সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য শতাংশ।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত করোনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। আর ২০২০ সালে দেশে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে বর্তমানে করোনা সংক্রমণের হার তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও নিয়মিত নমুনা পরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।