মাদকদ্রব্য বহনের অভিযোগে ৮ জন আটক

অভিযানে আলামত হিসেবে ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়।

ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবন ও বহনের অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। এরা হলেন— মো. তানজিদ (১৯), কৃষ্ণ চন্দ্র সরকার (৩৪), মো. জালাল হোসেন (৪৫), মো. সেন্টু (৪০), মো. মফিজুল ইসলাম (৫৫), মো. রানা মিয়া (৪৩), আব্দুল্লাহ আল মামুন (৩৪) ও ইউসুফ (২৪)।

গতকাল ৬ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে ঢাকা মেট্রো উত্তর পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়াম, এরশাদ রোড, শাহাবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহাম্মদ সাজেদুল আলমসহ সার্কেলের অন্য সদস্যরা এবং পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানে আলামত হিসেবে ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় স্টেডিয়াম ও গুলিস্তান পার্ক এলাকায় মাদক কারবারি ও মাদক সেবীদের উৎপাত বেড়ে যাওয়ার খবর আমরা প্রায়শই গোয়েন্দা তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাই। মাদক বিক্রি ও সেবন প্রতিরোধে উক্ত স্থান সমূহে মূলত আজ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৮ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ভ্রমমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে অর্থাৎ ১০ দিন থেকে ২ মাস পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক নির্মূলে মাদক বিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে।’

আরও