জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নতুন প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহেল কাফি প্রভোস্ট পদ থেকে অব্যাহতি চাওয়ায় তাকে অব্যহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে ওই হলের প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে।’
উল্লেখ্য, অধ্যাপক আব্দুল্লাহেল কাফি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে প্রভোস্ট কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি নবনির্মিত ২২নং হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।