রংপুরে জজ আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

এরপর প্রধান বিচারপতি জেলা জজ আদালতের বিভিন্ন বিচারকের এজলাস পরিদর্শন করেন। তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতও ঘুরে দেখেন। এসব আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পাঁচ দিনের সফরে রংপুরে এসে জজ আদালত, ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আদালত পরিদর্শনের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদের গ্রামের বাড়িতেও যান তিনি।

আজ রোববার (৬ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি রংপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে পৌঁছালে সিনিয়র জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি আদালত প্রাঙ্গণে একটি হাড়িভাঙা আমের চারা রোপণ করেন।

এরপর প্রধান বিচারপতি জেলা জজ আদালতের বিভিন্ন বিচারকের এজলাস পরিদর্শন করেন। তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতও ঘুরে দেখেন। এসব আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন। সেখানে আরো একটি গাছের চারা রোপণ করেন তিনি।

পাঁচ দিনের সফরে এসে রংপুরের জজ আদালতসহ বিভিন্ন আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

তিনি মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা ভবনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া তিনি আদালত চত্বরে থাকা বড় পুকুরটি সংরক্ষণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, মহানগর দায়রা জজ মশিয়ার রহমান খান, তারিক হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর কিউ এম জুলকার নাইন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক, জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ল্যান্ড সার্ভে আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন।

বিকালে প্রধান বিচারপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে যান। এ সময় তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল পাঁচ দিনের সফরে রংপুরে আসেন প্রধান বিচারপতি। সরকারি সূচি অনুযায়ী তিনি আগামী ৮ এপ্রিল রংপুর ত্যাগ করবেন।

আরও