আড়াইহাজারে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোমেন মিয়া (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের ইমন টেক্সটাইল অ্যান্ড সাইজিং কারখানায় এ ঘটনা ঘটে।এ বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার।

নিহত মোমেন সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর থানার আইবেড়া গ্রামের শাহজাহানের ছেলে। তিনি ওই টেক্সটাইলের সাইজিং ইউনিটের সিনিয়র অপারেটর ছিলেন।

মিলের লোকজন ও স্থানীয়রা জানায়, কামাল হোসেনের মালিকানাধীন মেসার্স ইমন টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিলে বুধবার রাতে কাজ করার সময় আকস্মিকভাবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ঐ কারখানার টিনের চাল উড়ে যায় এবং বিভিন্ন মেশিনপত্র ও যন্ত্রাংশ লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় সেখানে কর্মরত সিনিয়র অপারেটর মোমেন মিয়ার সারা শরীর আগুনে ও গরম পানিতে ঝলসে যায়। পরে তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাতেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে থানায় আসেনি।

আরও