রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের
মতো জাতীয় সংসদ ভবনে প্রবেশ করলেন মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুর আড়াইটার
দিকে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম
চৌধুরী সংসদ ভবনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে তিনি সপ্তম তলায় অবস্থিত নিজ চেম্বারে
অবস্থান করেন।
মো. সাহাবুদ্দিন এর আগে সংসদ ভবনে প্রবেশ
করলেও এবারই প্রথম তিনি রাষ্ট্রপতি হিসেবে এলেন। এর আগে তিনি সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট
নাগরিক হিসেবে বিভিন্ন অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।
সর্বশেষ গত এপ্রিলে জাতীয় সংসদের ৫০ বছর
পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন।
অবশ্য শপথ না নিলেও সে সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া বাজেটে সম্মতি দেন। অর্থবিল হিসেবে বাজেট সংসদে উপস্থাপনের আগে রাষ্ট্রপতি সুপারিশ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
সংবিধানের ৮২ অনুচ্ছেদে বলা হয়েছে- [কোনো
অর্থ বিল অথবা সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রহিয়াছে এমন কোনো বিল] রাষ্ট্রপতির সুপারিশ
ব্যতীত সংসদে উত্থাপন করা যাইবে না।
বাজেটে (অর্থবিল) সুপারিশ ছাড়াও রাষ্ট্রপতির গ্যালারিতে বসে বাজেট উপস্থাপন প্রত্যক্ষণ করছেন মো. সাহাবুদ্দিন।