নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

নিহত ওয়াহিদুল শেখ যশোরের অভয়নগর থানার বরনী গ্রামের মজিবুর শেখের ছেলে। তিনি নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লাইনম্যান ছিলেন।

নরসিংদীতে হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওয়াহিদুল শেখ নামে এক লাইনম্যান মারা গেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার চৌয়ালায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুল শেখ যশোরের অভয়নগর থানার বরনী গ্রামের মজিবুর শেখের ছেলে। তিনি নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লাইনম্যান ছিলেন।

ওয়াহিদুলের সহকর্মীরা জানান, গতকাল সন্ধ্যায় বৃষ্টির পর পল্লী বিদ্যুৎ অফিসের সামনের হাইভোল্টেজ লাইনে সমস্যা দেখা দেয়। এ সময় লাইনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কাজ করছিলেন ওয়াহিদুল। এমন সময় হঠাৎ লাইনে বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে সহকর্মী ও ফায়ার সার্ভিস সদস্যরা সেখান থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, ওয়াহিদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। কীভাবে এ ঘটনা ঘটেছে, আমাদের জানা নেই। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আরও