বগুড়ায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের নারী নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারী (২৫) নিহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মোকামতলায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি। পুলিশ ও হাইওয়ে পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ করছে।

বগুড়ার নন্দীগ্রাম কুন্দরহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় ওই নারী ট্রাকের ধাক্কায় নিহত হন। তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। ঘটনা পর খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরও