জব্দ

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত সাতদিনে ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কাফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক। সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও