গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে মালেকা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাওলানা ভাসানী তিস্তা সেতুর উত্তরপ্রান্তে শহরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেকা বেগম উপজেলার ডাঙ্গারচর গ্রামের মনছুর আলীর  

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে মালেকা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

আরও