যশোরে গুলিতে শ্রমিক নেতাসহ আহত ২

যশোরে সন্ত্রাসীদের গুলিতে মিন্টু গাজী নামে এক শ্রমিক নেতাসহ দুজন আহত হয়েছেন। গতকাল বিকালে শহরের বকচর হুশতলা কপোতাক্ষ নামক প্লটের কাছে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

যশোরে সন্ত্রাসীদের গুলিতে মিন্টু গাজী নামে এক শ্রমিক নেতাসহ দুজন আহত হয়েছেন। গতকাল বিকালে শহরের বকচর হুশতলা কপোতাক্ষ নামক প্লটের কাছে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

মিন্টু গাজী বকচর হুশতলা এলাকার হামিদ গাজীর ছেলে এবং পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক। আহত অন্য ব্যক্তির নাম ইমাদুল।

ইমাদুল জানান, ওই এলাকার বিল্লাল, লিটন, সাইফুল, লাল্টুসহ বেশ কয়েকজন হুশতলা এলাকায় জুয়া খেলে থাকে। এ নিয়ে ওই এলাকার নয়নের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। তিনি বিষয়টি জেনে তাদের মীমাংসারও প্রস্তাব দেন। এ নিয়ে গতকাল বিকালে তার সঙ্গে বিল্লালসহ কয়েকজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বিল্লাল গুলি ছুড়লে ওই স্থানে উপস্থিত মিন্টু গাজীর পেটে লাগে। আরেকটি গুলি তার নিজের হাতেও লাগে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক আব্দুর রশিদ জানান, মিন্টু গাজীর পেটের মধ্যে গুলি রয়ে গেছে। তাকে জরুরি ভিত্তিতে খুলনায় রেফার্ড করা হয়েছে।

 

আরও