রাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের একমাত্র বিজয়ী জাতীয় খেলোয়াড় নার্গিস

নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। বাকি তিনটি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক হয়েছেন ছাত্রদল মনোনীত নার্গিস আক্তার ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় খেলোয়াড় নার্গিস আক্তার। তিনি ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বাধিক ভোটে নির্বাচিত হন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। বাকি তিনটি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক হয়েছেন ছাত্রদল মনোনীত নার্গিস আক্তার ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’-এর প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

আরও