কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল

৩৭০ ইনজেকশন পাচারের চেষ্টা, নারী আটক

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুলসংখ্যক ইনজেকশন পাচারের সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল দুপুরে শাহেদা (৩৫) নামের ওই নারী ট্রাভেল ব্যাগভর্তি পেলটকস-২ ও পেনটিড মেগাপিলের ৩৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুলসংখ্যক ইনজেকশন পাচারের সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল দুপুরে শাহেদা (৩৫) নামের ওই নারী ট্রাভেল ব্যাগভর্তি পেলটকস- পেনটিড মেগাপিলের ৩৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হন। সময় সন্দেহ হলে ব্যাগ খুলে ইনজেকশন দেখতে পান স্থানীয়রা। পরে ওই নারীকে আটক করে হাসপাতাল কমপ্লেক্সের ভেতর পুলিশ বক্সে সোপর্দ করা হয়।

সময় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার সদর থানার এসআই মিন্টু এবং এসআই আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

ওষুধসহ আটক নারী শাহেদা জানান, হাসপাতালের একজন আয়া আমাকে ব্যাগটি দিয়ে বাড়ি নিয়ে যেতে বলেন। আমি ব্যাগটি নিয়ে হাসপাতালের বাইরে এলে লোকজন আটক করে। সময় তার নাম বলতে অস্বীকৃতি জানান আটক নারী।

আটক শাহেদা সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের ফজল উদ্দিনের স্ত্রী বলে জানায় পুলিশ।

জেনারেল হাসপাতালের স্টোরকিপার মমিনুল ইসলাম জানান, ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ওষুধসহ আটককৃত নারীর বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

ব্যাপারে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ্ লিংকন জানান, বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও