চাঁদপুর খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে জেলা খাদ্যগুদামে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ বছর জেলার সাত উপজেলা থেকে সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭১৮ টন। এছাড়া আতপ চাল ৭৮০ ও ধান ৮৩৪ টন সংগ্রহ করা হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান-চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ।