স্থল বাণিজ্যে বিধিনিষেধ

ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে না বাংলাদেশ

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, স্থলবন্দর হয়ে ভারতে কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা এলেও এ নিয়ে কোনো পাল্টা পদক্ষেপ নেবে না বাংলাদেশ।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, স্থলবন্দর হয়ে ভারতে কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা এলেও এ নিয়ে কোনো পাল্টা পদক্ষেপ নেবে না বাংলাদেশ। বরং দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের ‘জয়েন্ট বিজনেস প্লাটফর্মে’ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। গতকাল সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ছিলেন। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এফবিসিসিআই, বিজিএমইএ, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে বসেছি, তাদের মতামতটা নিলাম। পরিস্থিতি আর যাতে অবনতি না হয় সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে শুনলাম। এটা আমরা নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করব। আমরা কোনো ধরনের রিটেলিয়েট কর্মসূচি নেব না, তারা এটা করেছে, আমরা তাদের সঙ্গে এনগেইজ হব।’

এ নিষেধাজ্ঞাকে দুই দেশের ব্যবসায়ীদের জন্য ক্ষতি হিসেবে উল্লেখ করেন বাণিজ্য সচিব। সমস্যার সমাধানে দুই দেশের মধ্যে সচিব পর্যায়ে একটি বৈঠক আয়োজনের চিন্তার কথাও জানান তিনি।

বাণিজ্য সচিব বলেন, ‘আমরা বলব যে এতে শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়নি, আপনাদের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। কাজেই আসুন আমরা বসি, একটা সুরাহার পথ বের করি।

আরও