কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৮৪তম জন্মদিন উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে জন্ম শহর কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে গতকাল সকালে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে সমাধির পাশে দিনব্যাপী সৈয়দ শামসুল হক মেলা ও উত্তরবঙ্গ জাদুঘরের উদ্যোগে সৈয়দ হকের বর্ণাঢ্য জীবনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবীব নিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা কবির সমাধি ঘিরে প্রস্তাবিত স্মৃতি কমপ্লেক্স দ্রুত নির্মাণের দাবি জানান।

 

আরও