ফেনীতে চালু হলো কৃষকের বাজার

ফেনীতে কৃষকদের উৎপাদিত সবজি সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চালু হয়েছে কৃষকের বাজার। গতকাল সকালে ফেনী শহরের দাউদপুর ব্রিজসংলগ্ন এলাকায় বাজারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৭টায় এ বাজার বসবে।

ফেনীতে কৃষকদের উৎপাদিত সবজি সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চালু হয়েছে কৃষকের বাজার। গতকাল সকালে ফেনী শহরের দাউদপুর ব্রিজসংলগ্ন এলাকায় বাজারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। সপ্তাহের শুক্র শনিবার সকাল ৭টায় বাজার বসবে।

জেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাজারটি উদ্বোধনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা মার্কেটিং কর্মকর্তা হারুন অর রশিদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দাউদপুর কাঁচাবাজার আড়তদার সমিতির সভাপতি মো. ইলিয়াছ ভূঞা, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ। 

জেলা মার্কেটিং কর্মকর্তা হারুন অর রশিদ জানান, কৃষি বিপণন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী থাকায় সবসময় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে আসছেন। মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে কৃষকরা তাদের উৎপাদিত সবজি বাজারে এনে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে বাজার চালু করা হয়। বাজারে কৃষি কার্ডধারী প্রকৃত কৃষকরাই তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এতে প্রকৃত কৃষকরা লাভবান হয়ে উৎপাদনে আরো উৎসাহী হবেন।

দাউদপুর কাঁচাবাজার আড়তদার সমিতির সভাপতি মো. ইলিয়াছ ভূঞা জানান, কৃষকদের বাজারের পাশেই জেলার সর্ববৃহৎ সবজি আড়ত রয়েছে। এখানে কৃষকরা সবজি বিক্রির জন্য ভালো ক্রেতা পাবেন। বাজারটির মেঝে পাকা করে একটি শেড তৈরি করে দেয়ার দাবি জানান তিনি।

আরও