৭ দিন পর ভেসে উঠল রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, আজ সকালে সেতু থেকে পানি পুরোপুরি নেমে গেছে। তাই দুপুর ১২টা থেকে সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এখন পর্যটকরা টিকিট কেটে সেতুতে ঘুরে বেড়াতে পারবেন।

টানা সাত দিন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর ভেসে উঠেছে ‘সিম্বল অব রাঙ্গামাটি’ নামে পরিচিত রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু। আজ শনিবার দুপুর ১২টা থেকে সেতুটি পর্যটক ও স্থানীয় অধিবাসীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, আজ সকালে সেতু থেকে পানি পুরোপুরি নেমে গেছে। তাই দুপুর ১২টা থেকে সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এখন পর্যটকরা টিকিট কেটে সেতুতে ঘুরে বেড়াতে পারবেন।

এর আগে গত ২৯ আগস্ট ভারি বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ঝুলন্ত সেতুটি তলিয়ে যায়। এরপর এক সপ্তাহ ধরে সেতুটি পানির নিচে ছিল। তবে গতকাল শুক্রবার সেতুর পাটাতনে পানি ছুঁইছুঁই অবস্থায় থাকলেও নিষেধাজ্ঞা না মেনে পর্যটকদের সেতুতে চলাচল করতে দেখা গেছে।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। হ্রদে পানির পরিমাণ ১০৫ ফুটের বেশি হলেই ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যায়। কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ শনিবার দুপুর ১টায় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ১৮ ফুট। ফলে যেকোনো সময় ভারি বৃষ্টি হলে আবারো ঝুলন্ত সেতুটি ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও