পটুয়াখালীতে কমব্যাটিং জেন্ডার বেইজড ভায়োলেন্স ইন বাংলাদেশ (সিজিবিভি) প্রকল্পের আওতায় কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা রোধে অভিযোগ কমিটির ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আভাসের উদ্যোগে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত জাহান। আভাসের জেলা কো-অর্ডিনেটর খাদিজা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রকল্পের পরিচিতি তুলে ধরেন ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার ফারহানা আফরোজ, ইউএন ওমেনের প্রজেক্ট কো-অর্ডিনেশন এনালিস্ট তোসিবা কাশেম। এ সময় আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেজাউর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের
উপ-পরিচালক শীলা রাণী দাস, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, ব্লাস্টের জেলা কো-অর্ডিনেটর আবু বকর সিদ্দিক।
সুনীল-প্রহরী ব্লু-গার্ডকর্মী প্রশিক্ষণ : সাগর
পরিচ্ছন্ন ও জীববৈচিত্র্য রক্ষায় পটুয়াখালীর কলাপাড়ায় সুনীল-প্রহরী ব্লু-গার্ডকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মৎস্যবন্দর আলীপুরের বিএফডিসি ল্যান্ডিং সেন্টার হলরুমে গতকাল এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মৎস্য অধিদপ্তরের আওতায় আন্তর্জাতিক গবেষণা সংস্থা এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ অ্যাক্টিভিটি এ কর্মশালার আয়োজন করে। ওয়ার্ল্ড ফিশ ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলা সহযোগী গবেষক সাগরিকা স্মৃতির সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইকোফিশ-২ প্রকল্পের সহকারী গবেষক বখতিয়ার রহমান, শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।