মৃত্যুর সময় খালেদা জিয়ার পাশে ছিলেন পরিবারের সদস্যরা ও চিকিৎসক

প্রেস উইং আরো জানিয়েছে, মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। এছাড়া ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী এবং বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর সময় তার পরিবারের সদস্য, ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তার পাশে ছিলেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মারা যান। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুর খবরটি তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেন।

প্রেস উইং আরো জানিয়েছে, মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। এছাড়া ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী এবং বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে ছিলেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে উপস্থিত ছিলেন। পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সব চিকিৎসক শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন।

আরও