নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।