চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস
সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার
(২৩ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে খর্গপুর পশ্চিমপাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে
এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
আহতর হলেন কামরুজ্জামানুজ্জামান (৫০),
তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও শিশু সন্তান ফারিয়া (১৩)।
গতকাল রাতে তাদের উন্নত চিকিৎসার জন্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়েছে।
আহতদের স্বজন ও চাঁদপুর সরকারি জেনারেল
(সদর) হাসপাতাল সূত্রে জানা যায়, রহিমা বেগম রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলায়
আগুন জ্বালাতে গেলে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঝলসে
যায় কামরুজ্জামান, রহিমা বেগম, ফাহিমা আক্তার ও শিশু সন্তান ফারিয়ার শরীর।
স্বজনরা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি
জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্মরত চিকিৎসক আহতদের
প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।