মা ও দুই ছেলের মরদেহ

টাঙ্গাইলের দেলদুয়ারে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

টাঙ্গাইলের দেলদুয়ারে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতরা হলেন ওই এলাকার শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩৫), ছেলে মুশফিক (৮) ও মাশরাফি (২)। ঘটনার পর থেকে পলাতক মনিরা বেগমের স্বামী শাহেদ। দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক জানান, প্রতিবেশীরা জানালা দিয়ে মনিরা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুই ছেলের মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও