ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

মন্ত্রী বলেন, কোরবানি কোনো হত্যা না এটা সত্যাগ্রহ সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা ইবাদাত।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি। এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন৷

মন্ত্রী বলেন, আমরা বড় মাঠে নামাজ পড়েছি। দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা আজকে ঈদুল আজহা পালন করেছেন। কোরবানি কোনো হত্যা না এটা সত্যাগ্রহ সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা ইবাদাত।

তিনি আরো বলেন, আজকের এদিনে বিশ্বের সব মুসলমান যেন ভাল থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এ দোয়া করি।

আরও