মাদারীপুর পৌরসভা আধুনিকায়নে ৫,৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন শুরু

পৌরসভা সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় ৮৮০ কিলোমিটার সড়ক, ৪৮০ কিলোমিটার ড্রেন, ৫৯৫ কিলোমিটার সড়কবাতি স্থাপন করা হবে। এছাড়া ২০০০ মিটার সেতু বা কালভার্ট, ১০টি বাস টার্মিনাল, ১০টি রান্নাবাজার, ১০টি পৌর সুপার মার্কেট, ১০টি পার্ক বা জনসাধারণের স্থান উন্নয়ন, ১০টি কমিউনিটি সেন্টার, ২০টি আধুনিক পাবলিক টয়লেট এবং প্রায় ২০০ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে।

মাদারীপুর পৌরসভাকে আধুনিকায়নের লক্ষ্যে ৫ হাজার ৯০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। এ লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে মাদারীপুর পৌরসভার হলরুমে এ কর্মশালা শুরু হয়। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় নাগরিকরা অংশ নেন। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় ৮৮০ কিলোমিটার সড়ক, ৪৮০ কিলোমিটার ড্রেন, ৫৯৫ কিলোমিটার সড়কবাতি স্থাপন করা হবে। এছাড়া ২০০০ মিটার সেতু বা কালভার্ট, ১০টি বাস টার্মিনাল, ১০টি রান্নাবাজার, ১০টি পৌর সুপার মার্কেট, ১০টি পার্ক বা জনসাধারণের স্থান উন্নয়ন, ১০টি কমিউনিটি সেন্টার, ২০টি আধুনিক পাবলিক টয়লেট এবং প্রায় ২০০ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু সহনশীল নগর অবকাঠামো ও নাগরিক সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জুলাই ২০২৪ থেকে জুন ২০৩০ পর্যন্ত ৬ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অনুদান রয়েছে ১ হাজার ৬৪১ কোটি টাকা। এর আগে ২১ জুন ২০১৪ তারিখে বিশ্বব্যাংকের বোর্ড সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। পরে ৭ অক্টোবর ২০২৪ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়ও প্রকল্পটি অনুমোদন পায়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এর প্রধান লক্ষ্য হলো নির্বাচিত ক্লাস্টারের পৌরসভাগুলোতে জলবায়ু সহনশীল নগর অবকাঠামো ও সেবা বাড়ানো। পাশাপাশি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার, মৌলিক নগর সেবা উন্নয়ন এবং সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা। নিজস্ব আয়ের উৎস বাড়ানো এবং পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও টেকসই করাও এ প্রকল্পের উদ্দেশ্য।

মাদারীপুর পৌরসভার প্রশাসক মোছা. জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিশ্বব্যাংক প্রতিনিধি দলের প্রধান ও নগর পরিকল্পনাবিদ মো. আব্দুর রকিব খান, পরিকল্পনাবিদ তামান্না সালাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসমত হোসেন, পৌর সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াছ, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ এবং সুশাসনের জন্য নাগরিকের সভাপতি এনায়েত হোসেন নান্নু।

আরও