ইউএই জ্বালানিমন্ত্রীর সঙ্গে নৌ-উপদেষ্টার বৈঠক

কর্মসংস্থান সৃষ্টি ভিসা ও বন্দর নিয়ে আলোচনা

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই বৈঠক করেছেন।

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই বৈঠক করেছেন। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ বাংলাদেশী নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান সৃষ্টি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বন্দর সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়। গতকাল এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বৈঠকে ইউএইর জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এডি পোর্টস ও ডিপি ওয়ার্ল্ড প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা-সমর্থন কামনা করেন। ইউএইর জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী বলেন, ‘এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

নৌ-পরিবহন উপদেষ্টা এ সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশী শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উপদেষ্টা বৈঠকে বাংলাদেশী নাবিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এ বিষয়ে ইউএই মন্ত্রী আশ্বাস দেন যে বিষয়টি দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাপূর্বক পরবর্তী সময়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও