বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি শ্রীলংকার ৩ নাগরিক উদ্ধার, আটক ৪

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শ্রীলংকার তিন নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটে শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন।

বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা শ্রীলংকার ৩ নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার হওয়া শ্রীলংকার নাগরিকরা হলেন- মালাভি পাথিরানা, পাথিরানা, থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।

আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার কাজী এমদাদ হোসেন (৫২), শহিদুল শেখ (২৪), গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জনি শেখ (৩৮) ও চরকুলিয়া এলাকার এস এম সামসুল আলম (৪৫)। এদের মধ্যে সামসুল আলমকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শ্রীলংকার তিন নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটে শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে শ্রীলংকায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা শ্রীলংকার তিন নাগরিককে উদ্ধার করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও