যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

যশোরের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে খোলার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। গতকাল এ স্মারকলিপি দেয়া হয়।

যশোরের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে খোলার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। গতকাল এ স্মারকলিপি দেয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক মো. রফিকুল হাসান। এ সময় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, সাবেক নির্বাহী সদস্য আবদুল হামিদ চাকলাদার ইদুল, যশোর ছিট কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, ৪৫ দিন ধরে সারা দেশের মতো যশোরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছেন জেলার সব ব্যবসায়ী। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা বেশি ঝুঁকির মধ্যে পড়েছেন। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসায়ীদের যেমন ঋণের বোঝা বাড়ছে, তেমনি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অবস্থায় ঈদ সামনে রেখে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

 

আরও